2366 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي؟ قَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»، لَا أَدْرِي سَنَةً [ص:131] قَالَ أَمْ شَهْرًا، أَوْ يَوْمًا أَوْ سَاعَة؟ ً. [2: 62]
رقم طبعة با وزير = (2360)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (698): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
رقم طبعة با وزير = (2360)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (698): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বুসর বিন সা‘ঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইদ বিন খালিদ তাকে আবূ জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পাঠান এই মর্মে যে, তিনি তাকে জিজ্ঞেস করবেন যে, তিনি মুসল্লী ব্যক্তির সামনে গিয়ে গমনকারী ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কী হাদীস শ্রবণ করেছেন। আবূ জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুসল্লী ব্যক্তির সামনে দিয়ে গমনকারী ব্যক্তি যদি জানতো যে, এতে তার কী পরিমাণ গোনাহ হয়, তবে তার সামনে অতিক্রম করার চেয়ে চল্লিশ ... দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম বিবেচিত হতো।” রাবী বলেন, “আমি জানি না, তিনি কি চল্লিশ বছর, মাস, দিন নাকি ঘন্টার কথা বলেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৪-১৫৫; মুসনাদ আহমাদ: ৪/১৬৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩২২; দারেমী: ১/৩২৯-৩৩০; সহীহ আল বুখারী: ৫১০; সহীহ মুসলিম: ৫০৭; তিরমিযী: ৩৩৬; নাসাঈ: ২/৬৬; আবূ দাঊদ: ৭০১; তাহাবী, মুশকিলুল আসার: ৮৫; সুনান বাইহাকী: ২/২৬৮; বাগাবী: ৫৪৩; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১/২৮২; ইবনু মাজাহ: ৯৪৫; আবূ আওয়ানা: ২/৪৪-৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৮)

সহীহ ইবনু হিব্বান (2366)