2309 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللهِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ فَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُمْ. [4: 1]
رقم طبعة با وزير = (2305)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6080). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير سوار العنبري وهو ثقة.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারী এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যান অতঃপর তিনি তাদের কাছে খাবার গ্রহণ করেন। অতঃপর যখন তিনি বের হওয়ার জন্য উদ্যত হন, তখন তাঁর নির্দেশক্রমে ঘরের এক কোণে তাঁর জন্য চাটাইয়ে পানি ছিটা দেওয়া হয়। তারপর তিনি তার ‍উপর সালাত আদায় করেন এবং তাদের জন্য দু‘আ করেন।”[1]







[1] সহীহ আল বুখারী, আল আদাব: ৬০৮০; বাগাবী: ৩০০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আল বুখারী: ৬০৮০)

সহীহ ইবনু হিব্বান (2309)