2308 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ » وَنُضِحَ بِسَاطٌ لَنَا، فَصَلَّى عَلَيْهِ. [4: 1]
رقم طبعة با وزير = (2304)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (201): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو التياح: هو يزيد بن حميد الضّبعي.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে বলেন, “হে আবূ উমাইর, তোমার পাপিয়া পাখি কী করে?” আমাদের একটি কার্পেট ছিল, তাতে পানি ছিটা দেওয়া হয় এবং তিনি তার উপর সালাত আদায় করেন।”[1]







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১১৯; তিরমিযী: ৩৩৩; সহীহ আল বুখারী: ৬২০৩; সহীহ মুসলিম: ৬৫৯; সুনান বাইহাকী: ৫/২০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২০১)

সহীহ ইবনু হিব্বান (2308)