2305 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ أَتَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ جَابِرٌ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ [ص:80] اشْتَمَلْتُ بِهِ، وَصَلَّيْتُ إِلَى جَنْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ؟ » فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «يَا جَابِرُ، مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ؟ » فَقُلْتُ: كَانَ ثَوْبًا وَاحِدًا ضَيِّقًا، فَقَالَ: «إِذَا صَلَّيْتَ وَعَلَيْكَ ثَوْبٌ وَاحِدٌ، فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2302)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (644): م، خ مختصرا. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فليح- وهو ابن سليمان الخزاعي- فيه كلام، مع أنه من رجال الشيخين، وباقي رجال السند ثقات على شرط الصحيح.
সা‘ঈদ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা কাছে আসেন, তখন জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি একবার এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলাম। অতঃপর একরাতে আমি আমার কোন এক প্রয়োজনে তাঁর কাছে আসি এবং তাঁকে আমি সালাত আদায়রত অবস্থায় দেখতে পাই। এসময় আমার পরিধানে একটি কাপড় ছিল, অতঃপর আমি তা কাঁধে জড়িয়ে নেই এবং তাঁর পাশে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরান, তখন তিনি বলেন, “হে জাবির, কী খবর?” অতঃপর আমি আমি আমার বৃত্তান্ত তাঁকে জানাই।” তারপর তিনি বলেন, “হে জাবির, এটা কেমন ইশতেমাল, যাতে আমি তোমাকে (সালাত আদায় করতে) দেখলাম?” আমি বললাম, “আমার একটাই অপ্রশস্ত কাপড় ছিল!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তুমি এক কাপড়ে সালাত আদায় করবে, যদি কাপড়টি প্রশস্ত হয়, তাহলে তা ঘাড়সহ শরীরে জড়িয়ে নিবে আর যদি কাপড়টি অপ্রশস্ত হয়, তাহলে তা লূঙ্গি হিসেবে পরিধান করে নিবে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৬৭; সহীহ আল বুখারী: ৩৬১; সহীহ মুসলিম: ৩০১০; আবূ দাঊদ: ৬৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৪)

সহীহ ইবনু হিব্বান (2305)