2304 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ عَلَى عَاتِقِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2301)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (638): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এক কাপড়ে সালাত আদায় করবে, তখন সে যেন কাপড়ের দুই প্রান্তকে বিপরীতভাবে দুই কাঁধের উপর (অর্থাৎ ডান প্রান্তকে বাম কাঁধের উপর আর বাম প্রান্তকে ডান কাঁধের উপর) রাখে।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৭৪; মুসনাদ আহমাদ: ২/২৬৬; আবূ দাঊদ: ৬২৭; তাহাবী: ১/৩৮১; সহীহ আল বুখারী: ৩৬০; বাগাবী: ৫১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৮)

সহীহ ইবনু হিব্বান (2304)