2295 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ [ص:73] فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ». [4: 33]
رقم طبعة با وزير = (2292)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (636)، «الروض النضير» (1069 و 1092): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে বলেন, “তুমি আবূ হুরাইরাকে চিন কি? তিনি এক কাপড়ে সালাত আদায় করেন অথচ তার কাপড় আলনাতে রাখা আছে।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৮; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯-৭০; সুনান বাইহাকী: ২/২৩৬-২৩৭; বাগাবী: ৫১১; মুসনাদ আহমাদ: ২/২৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৬)

সহীহ ইবনু হিব্বান (2295)