2271 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، سَمِعَ عِيَاضَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعْجِبُهُ هَذِهِ الْعَرَاجِينُ، وَيُمْسِكُهَا فِي يَدِهِ، فَدَخَلَ الْمَسْجِدَ وَفِي يَدِهِ مِنْهَا قَضِيبٌ، فَحَكَّهَا بِهِ - يُرِيدُ: بَزْقَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ - وَنَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ، أَوْ عَنْ يَمِينِهِ، وَقَالَ: «لِيَبْزُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَجْعَلْهَا فِي ثَوْبِهِ، وَلْيَقُلْ بِهَا هَكَذَا»، وَأَشَارَ سُفْيَانُ يَدْلُكُ طَرَفَ كُمِّهِ بِإِصْبَعِهِ. [4: 6]
رقم طبعة با وزير = (2268)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
رقم طبعة با وزير = (2268)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরজুন গাছের ডাল পছন্দ করতেন এবং তা হাতে গ্রহণ করতেন। একদিন তিনি মাসজিদে প্রবেশ করেন, এসময় তাঁর হাতে ঐ গাছের একটি ডাল ছিল। অতঃপর তিনি তা ঐ ডাল দিয়ে খুঁচিয়ে তুলেন। -অর্থাৎ মাসজিদের দেয়ালে যে কফ ছিল, সেটা – এবং তিনি কোন ব্যক্তিকে তার সামনে বা ডানে থুথু ফেলতে নিষেধ করেন। তিনি আরো বলেন, “বরং সে যেন থুথু বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে রাখে। কিন্তু যদি তাৎক্ষনিকভাবে কফ আসে, তাহলে সে যেন তা তার কাপড়ে রাখে এবং এরকম করে।” অতঃপর হাদীসের রাবী সুফিয়ান তার কাপড়ের কপের এক প্রান্ত আঙ্গুল দিয়ে ধরে ঘষা দিয়ে সেদিকে ইঙ্গিত করেন।”[1]
[1] আবূ ইয়ালা: ৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২/৩৬৩; আবূ দাঊদ: ৪৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০; হাকিম: ১/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৯)

সহীহ ইবনু হিব্বান (2271)