2270 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعْجِبُهُ الْعَرَاجِينُ يُمْسِكُهَا بِيَدِهِ، فَدَخَلَ يَوْمًا الْمَسْجِدَ وَفِي يَدِهِ مِنْهَا وَاحِدَةٌ، فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، فَحَتَّهَا بِهِ حَتَّى أَنْقَاهَا، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا، فَقَالَ: «أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَسْتَقْبِلَهُ الرَّجُلُ فَيَبْصُقَ فِي وَجْهِهِ، إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ فَإِنَّمَا يَسْتَقْبِلُ بِهِ رَبَّهُ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ، فَلَا يَبْصُقْ بَيْنَ يَدَيْهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ هَكَذَا»، وَتَفَلَ فِي ثَوْبِهِ وَرَدَّ بَعْضَهُ بِبَعْضٍ. [2: 43]
رقم طبعة با وزير = (2267)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (499). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان: هو محمد، صدوق أخرجه له مسلم متابعة والبخاري تعليقاً، وباقي رجال السند ثقات على شرطهما، عياض بن عبد الله: هو ابن سعد بن أبي سرح القرشي المكي.
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরজুন গাছের ডাল হাতে গ্রহণ করা পছন্দ করতেন। একদিন তিনি মাসজিদে প্রবেশ করেন, এসময় তাঁর হাতে ঐ গাছের একটি ডাল ছিল। অতঃপর তিনি মাসজিদের কিবলার দিকে কফ দেখতে পান ফলে তিনি তা ঐ ডাল দিয়ে খুঁচিয়ে তুলে পরিস্কার করেন। তারপর তিনি রাগান্বিত অবস্থায় লোকদের মুখোমুখী হন এবং বলেন, “তোমাদের কেউ কি পছন্দ করবে যে, কোন ব্যক্তি তার মুখোমুখি হোক অতঃপর তার মুখে সে থুথু নিক্ষেপ করুক? যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে এর মাধ্যমে আল্লাহর মুখোমুখি হয়। তার ডানে থাকে ফেরেস্তা। কাজেই সে যেন সামনে ও ডান দিকে থুথু নিক্ষেপ না করে। বরং সে যেন থুথু বাম দিকে তার বাম পায়ের নিচে রাখে। কিন্তু যদি তাৎক্ষনিকভাবে কফ আসে, তাহলে সে যেন এরকম করে, তারপর তিনি তাঁর কাপড়ে থুথু ফেলে কাপড়ের একাংশ দ্বারা আরেক অংশ ঘষা দেন।”[1]







[1] আবূ ইয়ালা: ৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২/৩৬৩; আবূ দাঊদ: ৪৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০; হাকিম: ১/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৯)

সহীহ ইবনু হিব্বান (2270)