2268 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولَانِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي الْقِبْلَةِ نُخَامَةً، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، ثُمَّ قَالَ: «لَا يَتَنَخَّمَنَّ أَحَدُكُمْ فِي الْقِبْلَةِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى». [2: 43]
رقم طبعة با وزير = (2265)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1274)، «الإرواء» (184): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحرملة قد توبع، حميد بن عبد الرحمن: هو ابن عوف الزهري المدني.
আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাসজিদের কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পিয়ে একটি কঙ্কর নেন এবং তা খুঁচিয়ে তুলে ফেলেন। তারপর তিনি বলেন, “তোমাদের কেউ যেন অবশ্যই কিবলার দিকে ও ডান দিকে থুথু না ফেলে বরং সে যেন তার বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলে।”[1]







[1] সহীহ ‍মুসলিম: ৫৪৮; সুনান বাইহাকী: ২/২৯৩; মুসনাদ আহমাদ: ৩/৫৮; দারেমী: ১/৩২৫; সহীহ আল বুখারী: ৪০৮; ইবনু মাজাহ: ৭৬১; আত তায়ালিসী: ২২২৭; হুমাইদী: ৭২৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৪; নাসাঈ: ২/৫১-৫২; আবূ ইয়ালা: ৯২৭; বাগাবী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১২৭৪)

সহীহ ইবনু হিব্বান (2268)