2267 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلَا يَتْفُلْ عَنْ يَمِينِهِ، وَلَا بَيْنَ يَدَيْهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ». [2: 43]
رقم طبعة با وزير = (2264)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3974): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ স্বীয় সালাতে থাকে, তখন সে যেন তার ডানে ও তার সামনে থুথু না ফেলে। কেননা (সালাতে) সে তার প্রভুর সাথে একান্ত আলাপে লিপ্ত থাকে। বরং সে যেন তার বামে অথবা পায়ের নিচে তা ফেলে।” [1]







[1] মুসনাদ আহমাদ: ৩/১৭৬; সহীহ আল বুখারী: ৪১২; সহীহ ‍মুসলিম: ৫৫১; বাগাবী: ৪৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩২৪; হুমাইদী: ১২১৯; বাইহাকী: ১/২৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৭৪)

সহীহ ইবনু হিব্বান (2267)