2210 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنُوا لِلنِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ» فَقَالَ بَعْضُ بَنِيهِ: لَا تَأْذَنْ [ص:588] لَهُنَّ فَيَتَّخِذْنَهُ دَغَلًا، قَالَ: «فَعَلَ اللَّهُ بِكَ وَفَعَلَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ لَا تَأْذَنْ». [1: 62]
رقم طبعة با وزير = (2207)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (577): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، جرير: هو ابن عبد الحميد.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নারীদেরকে রাত্রে মাসজিদে আসার অনুমতি দিবে।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কোন এক সন্তান তাকে বললেন, “আপনি তাদেরকে অনুমতি দিয়েন না, দিলে তারা এটাকে মন্দ কর্মের মাধ্যম হিসেবে গ্রহণ করবে!” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহ তোমার সাথে এমন করুন, আল্লাহ তোমার সাথে ওমন করুন। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছো, “আপনি অনুমতি দিয়েন না!”[1]







[1] আবূ দাঊদ: ৫৬৮; আবূ আওয়ানা: ২/৫৮; তিরমিযী: ৫৭০; সহীহ মুসলিম: ৪৪২; তাবারানী আল কাবীর: ১৩৪৭১; মুসনাদ আহমাদ: ২/১৪৫; আত তায়ালিসী: ১৮৯৪; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৫)

সহীহ ইবনু হিব্বান (2210)