2196 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَشْعَثِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ [ص:572] عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَقُمْتُ أُصَلِّي فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ». [5: 8]
رقم طبعة با وزير = (2193)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (540). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير أبي الأشعث -واسمه أحمد بن المقدام- فإنه من رجال البخاري، أيوب: هو ابن أبي تميمة السختياني.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একরাতে আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী) এর বাড়িতে রাত্রি যাপন করি। অতঃপর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে সালাতে দাঁড়ান, ফলে আমিও সালাতে দাঁড়াই। আমি (ভুল করে) তাঁর বাম পাশে দাঁড়াই। ফলে তিনি আমার মাথা ধরেন এবং আমাকে তাঁর ডান পাশে দাঁড় করান।”[1]







[1] সহীহ আল বুখারী: ৬৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৬; নাসাঈ: ২/৮৭; আবূ দাঊদ: ৬১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৮; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ আওয়ানা: ২/৭৬; সুনান বাইহাকী: ৩/৯৯; তিরমিযী: ২৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৪)

সহীহ ইবনু হিব্বান (2196)