2154 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:528] إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ فَقَالَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ قَالَ: «يُتِمُّونَ الصُّفُوفُ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ». [1: 84]
رقم طبعة با وزير = (2151)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (667): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، جرير: هم ابن عبد الحميد.
জাবির বিন সামূরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মাসজিদে প্রবেশ করেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না, যেভাবে ফেরেস্তাগণ তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফেরেস্তাগণ কীভাবে তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁরা প্রথমে প্রথমদিকের কাতারগুলো পূর্ণ করেন এবং কাতারের মাঝের ফাঁক বন্ধ রাখেন।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৩২; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫৩; সহীহ মুসলিম: ৪৩০; ইবনু মাজাহ: ৯৯২; নাসাঈ: ২/৯২; আবূ আওয়ানা: ২/৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৭)

সহীহ ইবনু হিব্বান (2154)