2153 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا». [1: 83]
رقم طبعة با وزير = (2150)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1657). تنبيه!! رقم (1657) = (1659) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (1659) في باب الأذان.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মানুষ জানতো যে আযান দেওয়া ও প্রথম কাতারে (সালাত আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তারপর যদি তারা এসব লটারি করা ছাড়া না পেতো, তবে এজন্য তারা লটারি করতো। আর যদি তারা জানতো ইশার সালাত ও ফজরের সালাতে (অর্থাৎ আমা‘আতে আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৭; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১৫; সহীহ মুসলিম: ৪৩৭; নাসাঈ: ১/২৬৯; তিরমিযী: ২২৫; আবূ আওয়ানা: ১/৩৩২; সুনান বাইহাকী: ১/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৬৮)

সহীহ ইবনু হিব্বান (2153)