2086 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا لَا نَأْكُلُ الْبَصَلَ وَالْكُرَّاثَ فَغَلَبَتْنَا الْحَاجَةُ، فَأَكَلْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ [ص:441] أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ، فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى بِهِ النَّاسُ». [1: 6]
رقم طبعة با وزير = (2083)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 334): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير، فمن رجال مسلم، وقد صرح بالتحديث عند الحميدي (1278).
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা পেয়াজ ও পলাণ্ডু খেতাম না। তারপর আমরা অভাবে তা খেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি এই দুর্গন্ধযু্ক্ত উদ্ভিদ হতে কোন কিছু খায়, সে যেন আমাদের মাসজিদের নিকটবর্তী না হয়। কেননা মানুষ যাতে কষ্ট পায়, ফেরেস্তারাও তাতে কষ্ট পায়।”[1]







[1] হুমাইদী: ১২৭৮; সহীহ মুসলিম: ৫৬৪; সুনান বাইহাকী: ৩/৭৬; আবূ ইয়ালা: ২২২৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮৭; ইবনু মাজাহ: ৩৩৬৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৮; তাবারানী আস সাগীর: ৩৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৪)

সহীহ ইবনু হিব্বান (2086)