2085 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، أَنَّ أَبَا النَّجِيبِ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ أَنَّهُ ذِكْرُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثُّومُ وَالْبَصَلُ، وَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَشَدُّ ذَلِكَ كُلِّهِ الثُّومُ أَفَنُحَرِّمُهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:440] وَسَلَّمَ: «كُلُوهُ وَمَنْ أَكَلَهُ مِنْكُمْ فَلَا يَقْرَبْ هَذَا الْمَسْجِدَ حَتَّى تَذْهَبَ رِيحُهُ». [1: 6]
رقم طبعة با وزير = (2082)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2032). تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو النجيب يقال: اسمه ظليم، روى عن ابن عمر وأبي سعيد، ولم يرو عنه غير بكر بن سوادة، وأورده المؤلف في "الثقات" 5/ 575.
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পেয়াজ ও রসূনের কথা আলোচনা করা হলো, তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর মধ্যে সবচেয়ে কঠিন হলো রসূন। আমরা কি এটাকে হারাম গণ্য করবো?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এটা খেতে পারবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা খাবে, সে যেন সেটার গন্ধ না যাওয়া পর্যন্ত এই মাসজিদের কাছে না আসে।”[1]







[1] আবূ দাঊদ: ৩৮২৩; সুনান বাইহাকী: ৩/৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৭; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ৫৬৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৩৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৩২)

সহীহ ইবনু হিব্বান (2085)