2071 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْأَرْقَمِ، كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا، فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا وَجَدَ أَحَدٌ الْغَائِطَ، فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلَاةِ». [1: 6]
رقم طبعة با وزير = (2068)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (80). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের ইমামতি করতেন। একদিন সালাতের সময় হয়ে যায়, এসময় হাজত পুরনের জন্য যান, তারপর তিনি ফিরে আসেন, অতঃপর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ পেশাব-পায়খানার চাপ অনুভব করবে, তখন সে যেন সালাত আদায় করার আগে সেটাই সম্পন্ন করে।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৬; নাসাঈ: ২/১১০-১১১; তাহাবী, মুশকিলুল আসার: ২/৪০৩-৪০৪; সুনান বাইহাকী: ৩/৭২; হুমাইদী: ৮৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৫৯; আবূ দাঊদ: ৮৮; তিরমিযী: ১৪২; ইবনু মাজাহ: ৬১৬; দারেমী: ১/৩৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৩২; হাকিম: ১/১৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪২২-৪২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ :৮০)

সহীহ ইবনু হিব্বান (2071)