2070 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ وَكَانَ ضَخْمًا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَا أَسْتَطِيعُ الصَّلَاةَ مَعَكَ، فَلَوْ أَتَيْتَ مَنْزِلِي فَصَلَّيْتَ فِيهِ فَأَقْتَدِيَ بِكَ، فَصَنَعَ الرَّجُلُ لَهُ طَعَامًا وَدَعَاهُ إِلَى بَيْتِهِ، فَبَسَطَ لَهُ طَرَفَ حَصِيرٍ لَهُمْ، فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ قَالَ: فَقَالَ فُلَانُ بْنُ الْجَارُودِ لِأَنَسٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَ: «مَا رَأَيْتُهُ صَلَّاهَا غَيْرَ ذَلِكَ الْيَوْمَ». [1: 6]
رقم طبعة با وزير = (2067)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (664): خ دون قوله: «فأقتدي بك». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، علي بن الجعد: ثقة من رجال البخاري، ومن فوقه على شرطهما.

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক ব্যক্তি যিনি অতিশয় স্থূল ছিলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি আপনার সাথে সালাত আদায় করতে পারিনা, কাজেই আপনি যদি আমার বাড়িতে আসতেন অতঃপর সেখানে সালাত আদায় করতেন, তবে আমি আপনার অনুসরণ করতে পারতাম “ অতঃপর সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাবার প্রস্তুত করেন এবং তাঁকে তার বাড়িতে দা‘ওয়াত দেন। তিনি তাঁর জন্য তাদের চাটাইয়ের এক প্রান্ত বিছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে দুই রাকা‘আত সালাত আদায় করেন। রাবী বলেন, “তখন ইবনুল জারূদের এক ছেলে আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন?” জবাবে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সেই দিন ছাড়া আর কোন দিন তাঁকে এই সালাত আদায় করতে দেখি নাই।”[1]
[1] সহীহ আল বুখারী: ১১৭৯; মুসনাদ আহমাদ: ৩/১৩০; আবূ দাঊদ: ৬৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৪)

সহীহ ইবনু হিব্বান (2070)