2061 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ إِذَا كَانَتْ صَلَاةُ الْفَجْرِ نَزَلَتْ مَلَائِكَةُ النَّهَارِ، فَشَهِدَتْ مَعَكُمُ الصَّلَاةَ جَمِيعًا وَصَعِدَتْ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَكَثَتْ مَعَكُمْ مَلَائِكَةُ النَّهَارِ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟ فَيَقُولُونَ: جِئْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَتَرَكْنَاهُمْ وَهُمْ [ص:410] يُصَلُّونَ، [فَإِذَا كَانَ صَلَاةُ الْعَصْرِ نَزَلَتْ مَلَائِكَةُ اللَّيْلِ، فَشَهِدُوا مَعَكُمُ الصَّلَاةَ جَمِيعًا، ثُمَّ صَعِدَتْ مَلَائِكَةُ النَّهَارِ وَمَكَثَتْ مَعَكُمْ مَلَائِكَةُ اللَّيْلِ، قَالَ: فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ فَيَقُولُ: مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟ قَالَ: فَيَقُولُونَ: جِئْنَا وَهُمْ يُصَلُّونَ وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ] قَالَ: فَحَسِبْتُ أَنَّهُمْ يَقُولُونَ: فَاغْفِرْ لَهُمْ يَوْمَ الدِّينِ». [1: 2]
رقم طبعة با وزير = (2058)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1733). تنبيه!! رقم (1733) = (1736) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (2058)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1733). تنبيه!! رقم (1733) = (1736) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন, যখন ফজরের সালাতের সময় হয়, তখন দিনের ফেরেস্তাগণ অবতরণ করেন এবং তারা তোমাদের সাথে সালাতে শরীক হন আর রাতের ফেরেস্তাগণ উর্ধাকাশে উঠে যান এবং দিনের ফেরেস্তাগণ তোমাদের মাঝে অবস্থান করেন। অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমরা আমার বান্দাদের কী করা অবস্থায় রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।” অতঃপর যখন আসরের সালাতের সময় হয়, তখন রাতের ফেরেস্তাগণ অবতরণ করেন এবং তারা তোমাদের সাথে সালাতে শরীক হন আর দিনের ফেরেস্তাগণ উর্ধাকাশে উঠে যান এবং রাতের ফেরেস্তাগণ তোমাদের মাঝে অবস্থান করেন। অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমরা আমার বান্দাদের কী করা অবস্থায় রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।” রাবী বলেন, “আমার ধারণা হাদীসে এটাও আছে, “তখন ফেরেস্তাগণ বলেন, “অতএব আপনি তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)
[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)
সহীহ ইবনু হিব্বান (2061)