2060 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ: [ص:409] دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ الْمَسْجِدَ بَعْدَ صَلَاةِ الْمَغْرِبِ، فَقَعَدَ وَحْدَهُ وَقَعَدْتُ إِلَيْهِ فَقَالَ: يَا ابْنَ أَخِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2057)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
رقم طبعة با وزير = (2057)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আব্দুর রহমান বিন আবূ আমরাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু মাগরিবের সালাতের পর মাসজিদে প্রবেশ করেন অতঃপর একাকী বসে পড়েন, এসময় আমিও তাঁর কাছে গিয়ে বসি। তখন তিনি বলেন, “ভাতিজা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি ইশার সালাত জামা‘আতে আদায় করলো, সে যেন অর্ধ রাত কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাত আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের সালাত জামা‘আতে আদায় করলো, সে যেন পুরো রাত কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাত আদায় করলো!”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৮; সহীহ মুসলিম: ৬৫৬; সুনান বাইহাকী: ৩/৬০; মুসনাদ আহমাদ: ১/৫৮; আবূ দাঊদ: ৫৫৫; তিরমিযী: ২২১; আবূ আওয়ানা: ২/৪; তাবারানী: ১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৪)

সহীহ ইবনু হিব্বান (2060)