2043 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدِ بْنِ مُسَرْبَلِ بْنِ مُغَرْبَلٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ، وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً [ص:392] حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2041)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (568): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أبو معاوية: هو محمد بن خازم، والأعمش: سليمان بن مهران، وأبو صالح: هو ذكوان السمان.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির জামা‘আতে সালাত আদায় করা তার বাড়িতে ও বাজারে সালাত আদায় করার চেয়ে ২৫ গুণ বেশি সাওয়াব হয়। আর এর কারণ হলো যখন তাদের কেউ ওযূ করে; উত্তমভাবে ওযূ করে, তারপর মাসজিদে আসে শুধুমাত্র সালাত আদায় করার জন্য, সে ব্যক্তি একটি পদক্ষেপ ফেললেই মহান আল্লাহ তার বদৌলতে একটি মর্যাদা সমুন্নত করে দেন এবং তার একটি গোনাহ মোচন করে দেন, (এরকম হতেই থাকে) যতক্ষন না সে মাসজিদে গমন করে। অতঃপর যখন সে মাসজিদে গমন করে, তখন সে পর্যন্ত সালাতের মধ্যেই থাকে, যে পর্যন্ত সালাত তাকে আটকে রাখে।”[1]







[1] সহীহ আল বুখারী: ৪৭৭; আবূ দাঊদ: ৫৫৯; মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৪৯; ইবনু মাজাহ: ২৮১; আবূ আওয়ানা: ১/৩৮৮; সুনান বাইহাকী: ৩/৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯০; আত তায়ালিসী: ২৪১২; তিরমিযী: ৬০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৮)

সহীহ ইবনু হিব্বান (2043)