2042 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَرَدْنَا النُّقْلَةَ إِلَى الْمَسْجِدِ، وَالْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ خَالِيَةٌ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَانَا فِي دَارِنَا فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ، بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ النُّقْلَةَ إِلَى الْمَسْجِدِ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، بَعُدَ عَلَيْنَا الْمَسْجِدُ وَالْبِقَاعُ حَوْلَهُ خَالِيَةٌ فَقَالَ: «يَا بَنِي سَلِمَةَ، دِيَارَكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ» قَالَ: فَمَا وَدِدْنَا أَنَّا بِحَضْرَةِ الْمَسْجِدِ [ص:391] لَمَّا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ. [1: 2]
رقم طبعة با وزير = (2040)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - (2/ 131). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات رجال الشيخين غير أبي نضرة، وهو المنذر بن مالك بن قطعة العبدي، فإنه من رجال مسلم وحده، والجريري – وهو سعيد بن إياس – وقد اختلط، ورواية عبد الله – وهو ابن المبارك – عنه بعد الاختلاط، لكن رواه عنه شعبة وعبد الوارث، وقد سمعا منه قبل أن يختلط.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মাসজিদের কাছে স্থানান্তর করতে চাইলাম, এসময় মাসজিদে নববীর পাশে জায়গা ফাঁকা ছিল। অতঃপর খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন, “হে বানূ সালামাহ, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, আপনারা মাসজিদের কাছে স্থানান্তর করতে চাচ্ছেন!” তখন তারা বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের থেকে মাসজিদ দূরে হয়ে গেছে আর মাসজিদের আশেপাশের জায়গা খালিও আছে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বানূ সালামাহ, আপনারা আপনাদের আপনাদের জায়গাতেই থাকুন, আপনারা আপনাদের আপনাদের জায়গাতেই থাকুন, আপনাদের পদচিহ্নগুলোও লিপিবদ্ধ করা হবে!” রাবী বলেন, “তারপর আমরা আর মাসজিদের কাছে বসবাস করার ইচ্ছা করিনি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কথা বলেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩২; সহীহ মুসলিম: ৬৬৫; আবূ আওয়ানা: ১/৩৮৭; সুনান বাইহাকী: ৩/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০৪০)

সহীহ ইবনু হিব্বান (2042)