1994 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا [ص:334] مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَضَّاحٍ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: مَا نَسِيتُ مِنَ الْأَشْيَاءِ، فَإِنِّي لَمْ أَنَسَ «تَسْلِيمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ»، ثُمَّ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدَّيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 34]
رقم طبعة با وزير = (1991) قَالَ أَبُو حَاتِمٍ: «وَيُقَالُ: مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي وَضَّاحٍ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1987 و 1988). تنبيه!! رقم (1987) = (1990) من «طبعة المؤسسة». رقم (1988) = (1991) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، زكريا: هو ابن أبي زائدة، والشعبي: هو عامر بن شراحيل.
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কোন কিছুই ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান এবং বাম দিকে মুখ ফিরে السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক), السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক) বলে সালাম ফিরাতেন। আমি যেন এখনও তাঁর গালের শুভ্রতা দেখতে পাচ্ছি!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এটাও বলা হয় যে, মুহাম্মাদ বিন মসলিমের দাদার নাম আবূ ওয়ায্যাহ।”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৪০৯; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)

সহীহ ইবনু হিব্বান (1994)