1993 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ». [5: 34]
رقم طبعة با وزير = (1990)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون: «وبركاته» في التسليمة الثانية - «صفة الصلاة»، «المشكاة» (950) «صحيح أبي داود» (915). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরিয়ে সালাম ফিরাতেন এমনকি এতে তাঁর গালের শুভ্রতা প্রকাশ পেতো, তিনি বলতেন السَّلَامُ عَلَيْكُمْ ورحمة الله (আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক), السَّلَامُ عليكم ورحمة الله وبركاته (আপনাদের উপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক )।”[1]







[1] তিরমিযী: ২৯৫; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১/২৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৮-২৯৯; আবূ দাঊদ: ৯৯৬; নাসাঈ: ৩/৬৩; ইবনু মাজাহ: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২৮; আত তায়ালিসী: ৩০৮; মুসনাদ আহমাদ: ১/৩৯০; নাসাঈ: ৩/৬৩; তাহাবী: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৭৭; সহীহ মুসলিম: ৫৮১; আবূ আওয়ানা: ২/২৩৮; বাইহাকী: ২/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির দ্বিতীয় সালামের সময় ওয়া বারাকাতুহূ অংশ বাদে বাকী অংশ সহীহ সহীহ বলেছেন। (মিশকাত: ৯৫০)

সহীহ ইবনু হিব্বান (1993)