1938 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، [ص:265] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ». [1: 2]
رقم طبعة با وزير = (1935) [ص:266] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي قِيَامِ النَّاسِ خَلْفَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عِنْدَ قِيَامِهِ مِنْ مَوْضِعِ جَلْسَتِهِ الْأُولَى، وَتَرْكِهِ الْإِنْكَارَ عَلَيْهِمْ، ذَلِكَ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ الْقَعْدَةَ الْأُولَى فِي الصَّلَاةِ غَيْرُ فَرْضٍ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (946): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب – وهو يزيد بن خالد بن عبد الله بن موهب: ثقة، ومن فوقه من رجال الشيخين.
বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে প্রথম বৈঠকের জায়গায় লোকদের দাঁড়ানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাদের অস্বীকার না করা স্পষ্টভাবে প্রমাণ করে যে, সালাতে প্রথম বৈঠক ফরয নয়।”







[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)

সহীহ ইবনু হিব্বান (1938)