1891 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ مُلَازِمِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيِّ بْنِ شَيْبَانَ الْحَنَفِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَ أَحَدَ الْوَفْدِ السِّتَّةِ، قَالَ: قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَحَ بِمُؤَخَّرِ عَيْنَيْهِ رَجُلًا لَا يُقِرُّ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَقَالَ: «إِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يُقِمْ صُلْبَهُ». [2: 86]
رقم طبعة با وزير = (1888)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «الصحيحة» (2536). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات.
আলী বিন শাইবান হানাফী রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি ছয়জনের প্রতিনিধি দলের একজন ছিলেন, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করি অতঃপর আমরা তাঁর সাথে সালাত আদায় করি। এসময় তিনি চোখের কোণায় লক্ষ্য করেন যে, এক ব্যক্তি রুকূ‘ ও সাজদায় তার পিঠ সোজা করছে না। তখন তিনি বলেন, “ঐ ব্যক্তির সালাত নেই, যে ব্যক্তি সালাতে তার পিঠ সোজা করে না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/২৩; ইবনু মাজাহ: ৮৭১; সুনান বাইহাকী: ৩/১০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৯৩, ৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৩৬)

সহীহ ইবনু হিব্বান (1891)