1875 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعَلْقَمَةُ عَلَى ابْنِ مَسْعُودٍ، فَقَالَ لَنَا: قُومُوا فَصَلُّوا، فَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ، «فَأَقَامَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ، وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، فَصَلَّى بِنَا بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ، فَجَعَلَ إِذَا رَكَعَ طَبَّقَ بَيْنَ أَصَابِعِهِ، وَجَعَلَهَا بَيْنَ رُكْبَتَيْهِ»، فَلَمَّا صَلَّى قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ». [1: 99]
رقم طبعة با وزير = (1872)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.
رقم طبعة با وزير = (1872)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.
আসওয়াদ রহিমাহুল্লাহ বলেন, “আমি এবং আলকামাহ আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। অতঃপর আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের বলেন, “আপনারা উঠুন এবং সালাত আদায় করে নিন।” রাবী বলেন, অতঃপর আমরা তাঁর পিছনে দাঁড়ানোর জন্য উদ্যত হলাম। কিন্তু তিনি আমাদের একজনকে তার ডানে রাখলেন, আর অপরজনকে তার বামে রাখলেন। “ অতঃপর তিনি আযান ও ইকামত ছাড়াই সালাত আদায় করলেন। অতঃপর যখনই তিনি রুকূ‘ করেন, তখনই তিনি তার দুই হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে দেন এবং তা তার দুই হাঁটুর মাঝে স্থাপন করেন। এভাবে যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন তিনি বলেন, “এভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাত আদায় করতে দেখেছি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; সহীহ মুসলিম: ৫৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮৭; ইবনু হাযম, আল মুহাল্লা: ৩/৪-৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২৬)

সহীহ ইবনু হিব্বান (1875)