1873 - أَخْبَرَنَا شَبَّابُ بْنُ صَالِحٍ، بِوَاسِطٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ: أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ: «إِذَا صَلَّى كَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَ يَدَيْهِ، وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ هَكَذَا». [5: 4]
رقم طبعة با وزير = (1870)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (730): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهب بن بقية: ثقة من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين، خالد الأول: هو ابن عبد الله الواسطي، والثاني هو خالد بن مهران الحذاء.
আবূ কিলাবা থেকে বর্ণিত, তিনি বলেন, “মালিক বিন হুওয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু যখন সালাত শুরু করতেন, তাকবীর দিতেন এবং রফ‘উল ইয়াদাইন করতেন। আর যখন রুকূ‘ করার ইচ্ছা করতে চাইতেন, রফ‘উল ইয়াদাইন করতেন এবং যখন রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখনও তিনি অনুরুপভাবে রফ‘উল ইয়াদাইন করতেন এবং তিনি বলতেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এরকম করতেন।” [1]







[1] সহীহ আবূ দাঊদ: ৩৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৩৩; মুসনাদ আহমাদ: ৩/৪৩৬; ইমাম বুখারী, কুররাতুল আইনাইন: ১৭-১৮ পৃষ্ঠা; সহীহ মুসলিম: ৩৯১; নাসাঈ: ২/১২৩; ইবনু মাজাহ: ৮৫৯; দারাকুতনী: ১/২৯২; তাবারানী: ১৯/৬২৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২২৪; সুনান বাইহাকী: ২/২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩০)

সহীহ ইবনু হিব্বান (1873)