1849 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ أَحَدٌ مِنْكُمْ آنِفًا؟ » فَقَالَ رَجُلٌ: نَعَمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَقُولُ: مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ » فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:158] حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 21]
رقم طبعة با وزير = (1846) [ص:159] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «اسْمُ ابْنِ أُكَيْمَةَ: عَمْرُو بْنُ مُسْلِمِ بْنِ عَمَّارِ بْنِ أُكَيْمَةَ، وَهُمَا أَخَوَانِ: عَمْرُو بْنُ مُسْلِمٍ، وَعُمَرُ بْنُ مُسْلِمٍ، فَأَمَّا عَمْرُو بْنُ مُسْلِمٍ، فَهُوَ تَابِعِيٌّ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَسَمِعَ مِنْهُ الزُّهْرِيُّ، وَأَمَّا عُمَرُ بْنُ مُسْلِمٍ، فَهُوَ مِنْ أَتْبَاعِ التَّابِعِينَ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، وَرَوَى عَنْهُ مَالِكٌ، وَمُحَمَّدُ بْنُ عَمْرٍو، وَهُمَا ثِقَتَانِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (781). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط رجاله رجال الشيخين غير ابن أكيمة، وهو ثقة كما مر في تخريج (1843).
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জাহেরী কিরা‘আতের এক সালাত শেষ করে বলেন, “এক্ষুনি তোমাদের কেউ কি কিরা‘আত পাঠ করেছে?” তখন এক ব্যক্তি বলেন, “হ্যাঁ, হে আ্ল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাইতো আমি বলি, কী ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাটানি করা হচ্ছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন কথা শুনার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কিরা‘আত জোরে পড়তেন, তখন লোকজন কিরা‘আত পড়া থেকে বিরত থাকেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবনু উকাইমার নাম আমর বিন মুসলিম বিন আম্মার বিন উকাইমাহ, তারা দুইজন ভাই। আমর বিন মুসলিম ও উমার বিন মুসলিম। আমর বিন মুসলিম একজন তাবে‘ঈ, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শুনেছেন আর তার থেকে হাদীস শুনেছেন ইমাম যুহরী। আর উমার বিন মুসলিম একজন তাবে‘ তাবে‘ঈ, তিনি সাঈদ বিন মুসাইয়্যিব থেকে হাদীস শুনেছেন। তার থেকে হাদীস বর্ণনা করেছেন ইমাম মালিক ও মুহাম্মাদ বিন আমর। তারা দুইজনই নির্ভরযোগ্য রাবী।”







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৬-৮৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৯; ইমাম ‍বুখারী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৯৬; আবূ দাঊদ: ৮২৬; তিরমিযী: ৩১২; সুনান বাইহাকী: ২/১৫৮; বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৯৫; মুসনাদ আহমাদ: ২/২৮৪; ইবনু মাজাহ: ৮৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮১)

সহীহ ইবনু হিব্বান (1849)