1848 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الْجَزَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مَكْحُولٌ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ [ص:157] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ هَذًّا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [2: 78]
رقم طبعة با وزير = (1845) قَالَ الشَّيْخُ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَلَا تَفْعَلُوا» لَفْظَةُ زَجْرٍ مُرَادُهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ، إِذِ الْعَرَبُ فِي لُغَتِهَا إِذَا أَرَادَتِ الْأَمْرَ بِالشَّيْءِ عَلَى سَبِيلِ التَّأْكِيدِ، تُقَدِّمُهُ لَفْظَةَ زَجْرٍ، ثُمَّ تُعْقِبُهُ الْأَمْرَ الَّذِي تُرِيدُتحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - تقدم سندا ومتنا (1782). تنبيه!! رقم (1782) = (1785) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাত ফেরান, তখন বলেন, “নিশ্চয়ই আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো।” রাবী বলেন, “আমরা বললাম, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন তিনি বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এরকম করবে না” এটি একটি সতর্কীকরণমূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো নতুন করে এরকম কাজ না করা। কেননা আরবরা তাদের ভাষায় যখন কোন বিষয়ে গুরুত্ব প্রদানের ইচ্ছা করেন, তখন তারা সেই বিষয়ের আগে গুরুত্বমূলক কোন বাক্য নিয়ে আসেন, তারপর তারা তাদের উদ্দিষ্ট বিষয়ের অবতারণা করেন।”







[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)

সহীহ ইবনু হিব্বান (1848)