1835 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ بِهِمْ فِي الْمَغْرِبِ بِـ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1832)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو معاوية: هو محمد بن خازم.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে মাগরিবের সালাতে পাঠ করেছেন, الَّذِينَ كَفَرُوا وصَدُّوا عَنْ سَبِيلِ الله (যারা কুফরি করেছে ও আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করেছে...।” –সূরা মুহাম্মাদ: ১) অর্থাৎ তিনি মাগরিবের সালাতে সূরা মুহাম্মাদ পাঠ করেছেন।”[1]







[1] তাবারানী আল কাবীর: ১৩৩৮০; তাবারানী আস সাগীর: ১/৪৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)

সহীহ ইবনু হিব্বান (1835)