1834 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَدِمْتُ فِي فِدَاءِ أَهْلِ بَدْرٍ، «فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الْمَغْرِبَ وَهُوَ يَقْرَأُ: وَالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ». [5: 34]
رقم طبعة با وزير = (1831)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو، وهو ابن علقمة الليثي.
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণের বিষয়ে (মদীনায়) আসলাম, অতঃপর আমি শুনতে পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের নিয়ে মাগরিবের সালাত আদায় করছেন, তিনি সূরা তূর পাঠ করছিলেন।”[1]







[1] আবূ আওয়ানা: ২/১৫৪; তাবারানী: ১৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৯২; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সহীহ আল বুখারী: ৩০৫০; সহীহ মুসলিম: ৪৬৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৮৩৩; হুমাইদী: ৫৫৬; ইবনু মাজাহ: ৮৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৫১৪; দারেমী: ১/২৯৬; আত তায়ালিসী: ৯৪৬; মুয়া্ত্তা ইমাম মালিক: ১/৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭২)

সহীহ ইবনু হিব্বান (1834)