1785 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ الْيَشْكُرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مَكْحُولٌ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ - وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ - عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ: قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، هَذَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [1: 21]
رقم طبعة با وزير = (1782)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (146 - 148). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث.
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “নিশ্চয়ই আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো।” রাবী বলেন, “আমরা বললাম, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন তিনি বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1]







[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)

সহীহ ইবনু হিব্বান (1785)