1767 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حِينَ اسْتَخْلَفَهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ، كَانَ «إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدِ، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَقُومِ بَيْنَ الثِّنْتَيْنِ بَعْدَ التَّشَهُّدِ، ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ حَتَّى يَقْضِيَ صَلَاتَهُ، فَإِذَا قَضَى صَلَاتَهُ وَسَلَّمَ، أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ»، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي [ص:64] بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1764) قَالَ سَالِمٌ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ، غَيْرَ أَنَّهُ كَانَ يَخْفِضُ صَوْتَهُ بِالتَّكْبِيرِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وهو مطول ما قبله.

আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন মারওয়ান আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে মদীনায় দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করেন, তখন তিনি যখন ফরয সালাতের জন্য দাঁড়াতেন, তাকবীর দিতেন, তারপর রুকূ‘ করার সময় তাকবীর দিতেন, যখন রুকূ‘ থেকে মাথা উত্তলন করতেন, বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْد (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করে, হে আমাদের প্রভু, আপনার জন্য সমস্ত প্রশংসা), তারপর যখন তিনি সাজদা করার জন্য ঝুঁকতেন, তাকবীর দিতেন, যখন দ্বিতীয় রাকা‘আতে তাশাহ্হুদের পর উঠতেন, তারপর সালাত শেষ করা পর্যন্ত এরকমই করতেন। তারপর যখন তিনি সালাত শেষ করতেন ও সালাম ফেরাতেন, তখন মাসজিদের মুসল্লীদের মুখোমুখী হতেন এবং বলতেন, “ঐ সত্তার কসম, যার হাতে রয়েছে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1] সালিম রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাও অনুরুপ করতেন, তবে তিনি কিছুটা অনুচ্চ স্বরে তাকবীর দিতেন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)

সহীহ ইবনু হিব্বান (1767)