1766 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ: «كَانَ يُصَلِّي بِهِمْ كَانَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، فَإِذَا انْصَرَفَ قَالَ: إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1763)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (788): ق أثم منه، ويأتي بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে সালাত আদায় করতেন। তিনি প্রত্যেকবার মাথা উঁচু ও নিচু করার সময় তাকবীর বলতেন। অতঃপর যখন তিনি সালাম ফেরাতেন, তখন বলতেন, “আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)

সহীহ ইবনু হিব্বান (1766)