1755 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ». [1: 78]
رقم طبعة با وزير = (1752)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (550 - 551): ق، وليس عند (م): «وعليكم السكينة». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سلم بن جنادة: ثقة، ومن فوقه رجال الشيخين.
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা দন্ডায়মান হবে না, যতক্ষন না তোমরা আমাকে দেখেছো। আর তোমাদের জন্য আবশ্যক হলো ধীরস্থিরতা অবলম্বন করা।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৫/১৩০; সহীহ আল বুখারী: ৯০৯; আবূ দাঊদ: ৫৩৯; সহীহ মুসলিম: ৬০৪; দারেমী: ১/২৮৯; সুনান বাইহাকী: ২/২০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫০)

সহীহ ইবনু হিব্বান (1755)