1754 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ النِّدَاءَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ، أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ، أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ، أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ لِمَا لَمْ يَكُنْ يَذْكُرْ، حَتَّى يُصَلِّيَ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى». [3: 66]
رقم طبعة با وزير = (1751)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (16). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
رقم طبعة با وزير = (1751)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (16). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, যাতে সে আযান না শুনতে পায়। অতঃপর যখন আযান শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয়। অতঃপর যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখনও সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছু হটে, অতঃপর যখন ইকামাত শেষ হয়ে যায়, তখন সে সামনে অগ্রসর হয়ে ব্যক্তি ও তার মনের মাঝে বিভিন্ন বিষয় খেয়াল করে দেয়। সে বলে, “তুমি এটা স্মরণ করো, তুমি মনে করো এমন বিষয়, যা সে ইতিপূর্বে মনে করতো না। এমনকি পরিস্থিতি এমন হয় যে, সে ব্যক্তি জানে না যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৬২। হাদীসটি অত্র কিতাবের ১৬ নং হাদীসে গত হয়ে গেছে। এবং সেখানে হাদীসটির তাখরীজ বর্ণনা করা হয়েছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৫১)

সহীহ ইবনু হিব্বান (1754)