1740 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ بْنِ مَرْدَانِبَةَ، حَدَّثَنَا رَقَبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ رُوَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يَلِجَ النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنْتَ سَمِعْتَ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ. [1: 2]
رقم طبعة با وزير = (1737)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (208). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رَقَبَة: هو ابن مَصْقَلَة العبدي الكوفي.
উমারাহ বিন রুবিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কখনই জাহান্নামে প্রবেশ করবে না, যিনি সূর্য উদয়ের আগের সালাত (ফজরের সালাত) এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত (আসরের সালাত) আদায় করবে।” তখন কওমের এক ব্যক্তি উমারাহ বিন রুবিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি কি এই হাদীস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৩; আবূ দাঊদ: ৪২৮; তাবারানী আল কাবীর: ১৮/৮২৬; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৪০; সুনান বাইহাকী: ১/৪৬৬; হাকিম: ১/১৯৯-২০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম : ২০৮)

সহীহ ইবনু হিব্বান (1740)