1739 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى الْبَرْدَيْنِ، دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (1736) [ص:33] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو جَمْرَةَ هَذَا مِنْ ثِقَاتِ أَهْلِ الْبَصْرَةِ، اسْمُهُ: نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ وَأَبُو حَمْزَةَ: مِنْ مُتْقِنِي أَهْلِهَا، اسْمُهُ: عِمْرَانُ بْنُ [ص:34] أَبِي عَطَاءٍ، سَمِعَا جَمِيعًا ابْنَ عَبَّاسٍ، سَمِعَ شُعْبَةُ مِنْهُمَا، وَكَانَا فِي زَمَنٍ وَاحِدٍ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 162): ق - أبي موسى، وقوله «أبي بكر بن عمارة» خطأ من المؤلف، أو شيخه عمران اختلط عليه حديثٌ آخر، وإنما لأبي بكر ابن عمارة عن أبيه الحديث الآتي بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
উমারাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দুই শীতল সময়ের সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ হামযা বসরার একজন নির্ভরযোগ্য রাবী।তার নাম নাসর বিন ইমরান যুবাঈ। আর আবূ হামযা বসরার একজন মজবূত রাবী। তার নাম ইমরান বিন আবূ আতা। তারা দুইজনই ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শ্রবণ করেছেন। ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ তাদের দুইজন থেকে হাদীস শ্রবণ করেছেন। তারা দুইজন একই যুগের মানুষ ছিলেন।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৮; সুনান বাইহাকী: ১/৪৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৬; সহীহ মুসলিম: ৬৩৪; মুসনাদ আহমাদ: ৪/২৬১; নাসাঈ: ১/২৩৫; আবূ দাঊদ: ৪২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬২)

সহীহ ইবনু হিব্বান (1739)