1737 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، الْفَقِيهُ بِمَنْبِجَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ، وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ، وَهُوَ أَعْلَمُ، كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ [ص:30] وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ». [1: 2]
رقم طبعة با وزير = (1735) قَالَ أَبُو حَاتِمٍ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ مَلَائِكَةَ اللَّيْلِ إِنَّمَا تَنْزِلُ وَالنَّاسُ فِي صَلَاةِ الْعَصْرِ، وَحِينَئِذٍ تَصْعَدُ مَلَائِكَةُ النَّهَارِ، ضِدَّ قَوْلِ مَنْ زَعَمَ أَنَّ مَلَائِكَةَ اللَّيْلِ تَنْزِلُ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1733). تنبيه!! رقم (1733) = (1736) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন অতঃপর তারা ফজর ও আসরের সময় একসাথে হন, তারপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিলেন, তারা তাঁর পানে উত্থিত হন, অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমার আমার বান্দাদের কেমন রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, রাতের ফেরেস্তাগণ অবতরণ করেন যখন মানুষ আসরের সালাত আদায় করেন আর এই সময় দিনের ফেরেস্তাগণ আসমান পানে উত্থিত হন। এটি তাদের কথার বিপরীত যারা বলেন যে রাতের ফেরেস্তাগণ সূর্য অস্ত যাওয়ার পর অবতরণ করেন।”







[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)

সহীহ ইবনু হিব্বান (1737)