1736 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، [ص:29] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ، فَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ [وَهُوَ] * أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ قَالُوا: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ». [3: 66]
رقم طبعة با وزير = (1733)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (491)، «التعليق الرغيب» (1/ 164). * [وَهُوَ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من «الأصل». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের ও দিনের ফেরেস্তাগণ পালাক্রমে তোমাদের মাঝে অবতরণ করেন অতঃপর তারা ফজর ও আসরের সময় একসাথে হন, তারপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিলেন, তারা তাঁর পানে উত্থিত হন, অতঃপর তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। তিনি বলেন, “তোমার আমার বান্দাদের কেমন রেখে আসলে?” তারা বলেন, “আমরা তাদেরকে সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে যাই, তখনও তারা সালাত আদায় করছিলেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ মুসলিম: ৬৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/১৬৪)

সহীহ ইবনু হিব্বান (1736)