1665 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذِ بْنِ خُلَيْفٍ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ فِي مَسِيرٍ لَهُ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى الْفِطْرَةِ» ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرِّمَ عَلَى النَّارِ»، فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا. [1: 2]
رقم طبعة با وزير = (1663)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2368): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن معاذ بن خليف: ثقة، روى له أبو داود، وباقي رجال السند على شرطهما.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফর অবস্থায় এক ব্যক্তিকে বলতে শুনলেন, সে বলছে, اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ( আল্লাহ সবচেয়ে বড়), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে ফিতরাত (স্বভাবজাত বৈশিষ্ট্য তথা ইসলাম) এর উপর রয়েছে। তারপর সে ব্যক্তি বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেলো!” রাবী বলেন, “তারপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলাম এবং দেখলাম যে, সে একজন গবাদী পশুর রাখার। সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ায় সে সালাত আদায় করার জন্য আযান দিয়েছে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৯; মুসনাদ আহমাদ: ৩/১৩২; সহীহ মুসলিম: ৩৮২; তিরমিযী: ১৬১৮; মুসনাদ আবূ আওয়ানা: ১/৩৩৬; সুনান বাইহাকী: ১/৪০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৬৮)

সহীহ ইবনু হিব্বান (1665)