1664 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ذَهَبَ حَتَّى يَكُونَ مَكَانُ الرَّوْحَاءِ» قَالَ سُلَيْمَانُ: فَسَأَلْتُهُ عَنِ الرَّوْحَاءِ فَقَالَ: «هِيَ مِنَ الْمَدِينَةِ عَلَى سَبْعَةٍ وَثَلَاثِينَ مِيلاً». [1: 2]
رقم طبعة با وزير = (1662)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع القرشي مولاهم الواسطي من رجال مسلم، وباقي السند على شرطهما.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শয়তান যখন সালাতের আযান শুনতে পায়, তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত চলে যায়।”[1] সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, “আমি আমার উস্তাদকে রাওহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “এটি মদীনা থেকে ৩৭ মাইল দুরে।”







[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৮৯৫; সহীহ মুসলিম: ৩৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২৮; মুসনাদ আহমাদ: ৩/৩১৬; আবূ আওয়ানা: ১/৩৩৩; সুনান বাইহাকী: ১/৪৩২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬৬২)

সহীহ ইবনু হিব্বান (1664)