1650 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَبِيعُ وَيَشْتَرِي فِي الْمَسْجِدِ، فَقُولُوا: لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ». [2: 28]
رقم طبعة با وزير = (1648)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1295). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الدراوردي: هو عبد العزيز بن محمد.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা কোন ব্যক্তিকে মাসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখবে, তখন তোমরা বলবে, لا أربح الله تجارتك (আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক)।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৫; তিরমিযী: ১৩২১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৬; দারেমী: ১/৩২৬; ইবনুল জারূদ: ৫৬২; সুনান বাইহাকী: ২/৪৪৭; ইবনুস ‍সুন্নী: ১৫৩; হাকিম: ২/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)

সহীহ ইবনু হিব্বান (1650)