1599 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ، بِالْبَصْرَةِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْبِقَاعِ شَرٌّ؟ قَالَ: «لَا أَدْرِي حَتَّى أَسْأَلَ جِبْرِيلَ»، فَسَأَلَ جِبْرِيلَ، فَقَالَ: لَا أَدْرِي حَتَّى أَسْأَلَ مِيكَائِيلَ، فَجَاءَ فَقَالَ: «خَيْرُ الْبِقَاعِ الْمَسَاجِدُ، وَشَرُّهَا الْأَسْوَاقُ». [1: 2]
رقم طبعة با وزير = (1597)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن دون ذكر ميكائيل - «التعليق الرغيب» (1/ 131). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، رجاله ثقات، إلا أن عطاء بن السائب رمي بالاختلاط، وجرير بن عبد الحميد: ممن روى عنه بعد الاختلاط، لكن يشهد له حديث أبي هريرة الآتي، فيتقوى به.
আব্দুল্লাহ ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “কোন জায়গা সবচেয়ে মন্দ?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি বলতে পারছি না।” অতঃপর তিনি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন। কিন্তু তিনিও বলেন, “মীকাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি বলতে পারছি না।” তারপর তিনি এসে বলেন, “শ্রেষ্ঠ জায়গা হলো মাসজিদ আর সবচেয়ে মন্দ জায়গা হলো বাজার।”[1]







[1] সুনান বাইহাকী: ৩/৬৫; হাকিম: ১/৯০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘মীকাঈল আলাইহিস সালাম এর অংশ ব্যতীত বাকী হাদীসকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৩১)

সহীহ ইবনু হিব্বান (1599)