1518 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1516)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (433): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]







[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)

সহীহ ইবনু হিব্বান (1518)