1517 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: [ص:384] سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يَقُولُ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، فَقُلْتُ: يَا عَمُّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرُ، قُلْتُ: وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «هَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ». [5: 7]
رقم طبعة با وزير = (1515)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (549)، م (2/ 110). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وأبو أمامة: هو أسعد بن سهل بن حنيف الأنصاري، معدود في الصحابة، له رؤية، لكنه لم يسمع من النبي صلى الله عليه وسلم، مات سنة مئة، وله اثنتان وتسعون سنة، وهو عم الراوي عنه في هذا الحديث.

আবূ উমামা সাহল বিন হুনাইফ রহিমাহুল্লাহ বলেন, “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি আসরের সালাত আদায় করছেন। তখন আমি বললাম, “হে চাচা, আপনি কোন সালাত আদায় করলেন?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমি বললাম, “এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত?” জবাবে তিনি বলেন, “এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত, যা আমরা তাঁর সাথে আদায় করেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমর বিন ইয়াহইয়া আল মাযেনী বানু নাজ্জার গোত্রের খালিদ বিন খাল্লাদ থেকে বর্ণনা করে, তিনি বলেন,“ “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি সালাত আদায় করছেন। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, আমি বললাম, “এটা কোন সালাত?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমরা বললাম, “আমরা এক্ষুনি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে যোহরের সালাত আদায় করে আসলাম!” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবেই সালাত আদায় করতে দেখেছি। কাজেই এমনটি আমি কখনই ছাড়বো না।”
[1] সহীহ আল বুখারী: ৫৪৯; সহীহ মুসলিম: ৬২৩; নাসাঈ: ১/২৫৩; সুনান বাইহাকী: ১/৪৪৩; মুসনাদ আহমাদ: ৩/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৯৬)

সহীহ ইবনু হিব্বান (1517)