1497 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، بِفَمِ الصُّلْحِ، قَالَ: حَدَّثَنَا [ص:365] الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُتِيَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ بِسَحُورٍ، فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سُحُورِهِ، قَامَ إِلَى صَلَاةِ الصُّبْحِ» قُلْنَا لِأَنَسِ بْنِ مَالِكٍ: كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِ مِنْ سُحُورِهِ، وَحِينَ دَخَلَ فِي صَلَاتِهِ؟ قَالَ: «قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً». [5: 7]
رقم طبعة با وزير = (1495)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (1694): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুকে সাহারী দেওয়া হয়। অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাহারী খাওয়া শেষ করেন, তখন তিনি ফজরের সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান।” অধঃস্তন রাবী বলেন, “আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “তাঁর সাহারী খাওয়া শেষ করা এবং সালাতে প্রবেশ করার মাঝে সময়ের ব্যবধান কত ছিল?” জবাবে তিনি বলেন, “একজন ব্যক্তি ৫০ আয়াত পাঠ করতে পারেন, এই পরিমাণ।”[1]







[1] সহীহ আল বুখারী: ৫৭৬; নাসাঈ: ৪/১৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০; মুসনাদ আহমাদ: ৫/১৮২; সহীহ মুসলিম: ১০৯৭; তিরমিযী: ৭০৩; ইবনু মাজাহ: ১৬৯৪; তাবারানী: ৪৭৯৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু মাজাহ: ১৬৯৪)

সহীহ ইবনু হিব্বান (1497)