1496 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي نَهِيكُ بْنُ يَرِيمَ، [ص:364] عَنْ مُغِيثِ بْنِ سُمَيٍّ، قَالَ: صَلَّى بِنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ الْغَدَاةَ فَغَلَّسَ، فَالْتَفَتُّ إِلَى ابْنِ عُمَرَ فَقُلْتُ: مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: «هَذِهِ صَلَاتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا، فَلَمَّا قُتِلَ عُمَرُ أَسْفَرَ بِهَا عُثْمَانُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ». [5: 7]
رقم طبعة با وزير = (1494)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 279). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
মুগীস বিন সুমাই থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত অন্ধকারে আদায় করেন, অতঃপর আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর দিকে তাকালাম, অতঃপর আমি বললাম, “এ কেমন সালাত?” জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সময় আমাদের সালাত এমনই ছিল। অতঃপর যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, তখন উসমান রাদ্বিয়াল্লাহু আনহু ফর্সা করে ফজরের সালাত আদায় করেন।”[1]







[1] ইবনু মাজাহ: ৬৭১; সহীহ মুসলিম: ৬১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৭৬; সুনান বাইহাকী: ১/৪৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২০)

সহীহ ইবনু হিব্বান (1496)