1477 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ: أَخْبَرَنِي، قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ: حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ، وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ [ص:341] إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلَاةُ لِوَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ»، قَالَ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: خَصَّنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي. [1: 2]
رقم طبعة با وزير = (1475) قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ كَانَ مِنَ الْمُخَضْرَمِينَ، [ص:342] وَالرَّجُلُ إِذَا كَانَ فِي الْكُفْرِ سِتُّونَ سَنَةً، وَفِي الْإِسْلَامِ سِتُّونَ سَنَةً، يُدْعَى مَخَضْرَمِيًّا».تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: هو سعد بن إياس.

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়?” জবাবে তিনি বলেন, “সময়মতো সালাত আদায় করা।” তারপর তিনি প্রশ্ন করেন, “তারপর কোনটি?” জবাবে তিনি বলেন, “পিতামাতার সাথে সদাচারণ করা।” আবার প্রশ্ন করেন, “তারপর কী?” জবাবে বলেন, “আল্লাহর পথে জিহাদ করা।” রাবী বলেন, “তিনি আমাকে এসব খাস করে বলেছেন, যদি আমি তাকে আরো বেশি জিজ্ঞেস করতাম, তবে তিনি আরো উত্তর দিতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আমর শাইবানী মুখাযরামী ছিলেন। কোন ব্যক্তি যখন কুফরে ৬০ বছর আর ইসলামে ৬০ বছর বেঁচে থাকেন, তখন তাকে মুখাযরামী বলা হয়।”
[1] মুসনাদ আহমাদ: ১/৪২১; তাহাবী, মুশকিলুল আসার: ৩/২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৭৪)

সহীহ ইবনু হিব্বান (1477)